ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভারে ১৪ বিস্ফোরক উদ্ধার, আটক এক

সাভারে ১৪ বিস্ফোরক উদ্ধার, আটক এক
ছবি : সংগৃহিত
ফলো করুন

সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে একই ঘটনায় আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচটি বিস্ফোরকসহ আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান শেষ হয়। পরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে তিনি সাভারের হেমায়েতপুরে একটি বাস থেকে নামার পর তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচটি বিস্ফোরক, একটি চাকু ও একটি লাইটার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করা হয়। অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

দীর্ঘ অভিযানের পর বাড়িটি থেকে আরও ৯টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক আরিফ হোসেনের বিস্তারিত পরিচয় এবং উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর ধরন সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। এসব বিস্ফোরক কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ : সাভার সিটিটিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে ১৪ বিস্ফোরক উদ্ধার, আটক এক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে একই ঘটনায় আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচটি বিস্ফোরকসহ আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান শেষ হয়। পরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে তিনি সাভারের হেমায়েতপুরে একটি বাস থেকে নামার পর তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচটি বিস্ফোরক, একটি চাকু ও একটি লাইটার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করা হয়। অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

দীর্ঘ অভিযানের পর বাড়িটি থেকে আরও ৯টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক আরিফ হোসেনের বিস্তারিত পরিচয় এবং উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর ধরন সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। এসব বিস্ফোরক কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ