ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয়ে প্রতারণা, সিটিটিসির অভিযানে গ্রেফতার এক

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরপরই তদন্তভার গ্রহণ করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিমের একটি বিশেষ আভিযানিক দল রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেফতার করে।[BANGVIEWS-POST:4409]এ সময় তার হেফাজত থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও সাতটি সিমকার্ড উদ্ধার করা হয়।সিটিটিসি জানায়, গ্রেফতারকৃতের ব্যবহৃত মোবাইল ডিভাইস পরীক্ষা করে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ ৫০টিরও বেশি অ্যাকাউন্ট পাওয়া যায়। এছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামেও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।উদ্ধার করা মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত কাকন রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয়ে প্রতারণা, সিটিটিসির অভিযানে গ্রেফতার এক