ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু
ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সরানো হবে না।

রোববার (৯ আগস্ট) ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনার কিছু বিষয় গ্রহণযোগ্য হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েলের অবস্থানের সঙ্গে মিলছে না। তাই বর্তমান আকারে ওই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, শুধু ভারী অস্ত্র নয়, হামাসের সব ধরনের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।

নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা আগের সমঝোতা প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। পাশাপাশি মধ্যস্থতাকারী দেশগুলোকে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এর আগে হামাস ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবে সম্মতি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছিলেন। ওই পরিকল্পনায় গাজার প্রশাসনিক দায়িত্ব একটি ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তরের প্রস্তাব ছিল।

এদিকে নেতানিয়াহু আবারও বলেছেন, তার নেতৃত্বাধীন সরকারের সময়ে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তার এই অবস্থান গাজায় ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া ও প্রশাসনিক পুনর্গঠন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে বিশ্লেষকদের মত।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সংঘাতে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সরানো হবে না।

রোববার (৯ আগস্ট) ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনার কিছু বিষয় গ্রহণযোগ্য হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েলের অবস্থানের সঙ্গে মিলছে না। তাই বর্তমান আকারে ওই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, শুধু ভারী অস্ত্র নয়, হামাসের সব ধরনের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।

নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা আগের সমঝোতা প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। পাশাপাশি মধ্যস্থতাকারী দেশগুলোকে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এর আগে হামাস ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবে সম্মতি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছিলেন। ওই পরিকল্পনায় গাজার প্রশাসনিক দায়িত্ব একটি ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তরের প্রস্তাব ছিল।

এদিকে নেতানিয়াহু আবারও বলেছেন, তার নেতৃত্বাধীন সরকারের সময়ে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তার এই অবস্থান গাজায় ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া ও প্রশাসনিক পুনর্গঠন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে বিশ্লেষকদের মত।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সংঘাতে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ