ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডাকাতি ঠেকাতে গিয়ে হামলার শিকার পুলিশ, দুই আসামির কারাদণ্ড

ছবি: সংগৃহীত
ফলো করুন

সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৮ আগস্ট) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনক একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পুলিশের নির্দেশ না মেনে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ গাড়িটির পিছু নেয়।

পরে রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি আটকানোর চেষ্টা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন।

হামলায় এসআই মোরশেদ আলম গুরুতর আহত হলে ডাকাত দলের সদস্যরা পিকআপ ফেলে হাওরের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও একটি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।

আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযান চালিয়ে শুক্রবার কালীগঞ্জ-আটগ্রাম সড়ক থেকে মারুফ আহমদ ও দিদার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়।

আদালতে হাজির করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ডাকাত গ্রেপ্তারের অভিযানে পুলিশের এক সদস্য হামলার শিকার হন। এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন।

ট্যাগ : সিলেট কারাগার

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতি ঠেকাতে গিয়ে হামলার শিকার পুলিশ, দুই আসামির কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ