ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স এবং অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সময়স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিশেষ করে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতের বিকাশে মেটার প্রযুক্তি ও প্ল্যাটফর্ম কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়। দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

এ সময় বাংলাদেশে মেটার একটি কার্যালয় চালুর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা ও অনলাইন পরিবেশকে নিরাপদ রাখার বিভিন্ন দিক এ সময় উঠে আসে।

ট্যাগ : মেটা শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স এবং অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সময়স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিশেষ করে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতের বিকাশে মেটার প্রযুক্তি ও প্ল্যাটফর্ম কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়। দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

এ সময় বাংলাদেশে মেটার একটি কার্যালয় চালুর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা ও অনলাইন পরিবেশকে নিরাপদ রাখার বিভিন্ন দিক এ সময় উঠে আসে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ