ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজার জেলাতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরের পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

পরে বিকেলে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে কিছু সময় বিরতি নেবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

ট্যাগ : কক্সবাজার চট্টগ্রাম প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজ কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজার জেলাতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরের পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

পরে বিকেলে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে কিছু সময় বিরতি নেবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ