জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. খলিলুর রহমানের মতবিনিময় হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত মতবিনিময় হয়।
এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্পের ভাষণ দেওয়ার পর ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
পোস্টে তাদের মতবিনিময়ের বিষয়ে এর বেশি বিস্তারিত তথ্য জানানো হয়নি।