ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিট বিক্ষোভ নিয়ে মুখ খুলে যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী

ফলো করুন

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান।

ওড়িশার ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, নিট আন্দোলনের সময় তরুণ প্রজন্মকে রাজনৈতিক স্বার্থে প্রভাবিত করা হয়েছিল।

গত ২৫ জুলাই দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ এবং তাদের নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করা উচিত নয়।

ধর্মেন্দ্র প্রধান বলেন, জেন জি বা নতুন প্রজন্ম ভারতের বড় শক্তি। তবে কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজে থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এরপর রায়রাখোলের এক জনসভায় বিজেডি নেতা ও ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে নিয়েও মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিজেডির যুব ও ছাত্র সংগঠনের কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং জনগণের কাছে বারবার ফিরে আসবেন।

তিনি দাবি করেন, ওড়িশার স্বার্থবিরোধী কোনো কাজ তিনি করেননি এবং জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবেন।

ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেডি। দলটির সম্বলপুর জেলা সভাপতি রোহিত পূজারী অভিযোগ করেন, নিট আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের কারণেই ধর্মেন্দ্র প্রধানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার দাবি, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এখন অন্য রাজনৈতিক নেতাদের দিকে অভিযোগ তোলা হচ্ছে।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের ওড়িশা সফরকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে সম্বলপুর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন বিজেডি কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : এনডিটিভি

ট্যাগ : ধর্মেন্দ্র প্রধান নিট পরীক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


নিট বিক্ষোভ নিয়ে মুখ খুলে যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান।

ওড়িশার ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, নিট আন্দোলনের সময় তরুণ প্রজন্মকে রাজনৈতিক স্বার্থে প্রভাবিত করা হয়েছিল।

গত ২৫ জুলাই দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ এবং তাদের নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করা উচিত নয়।

ধর্মেন্দ্র প্রধান বলেন, জেন জি বা নতুন প্রজন্ম ভারতের বড় শক্তি। তবে কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজে থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এরপর রায়রাখোলের এক জনসভায় বিজেডি নেতা ও ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে নিয়েও মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিজেডির যুব ও ছাত্র সংগঠনের কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং জনগণের কাছে বারবার ফিরে আসবেন।

তিনি দাবি করেন, ওড়িশার স্বার্থবিরোধী কোনো কাজ তিনি করেননি এবং জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবেন।

ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেডি। দলটির সম্বলপুর জেলা সভাপতি রোহিত পূজারী অভিযোগ করেন, নিট আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের কারণেই ধর্মেন্দ্র প্রধানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার দাবি, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এখন অন্য রাজনৈতিক নেতাদের দিকে অভিযোগ তোলা হচ্ছে।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের ওড়িশা সফরকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে সম্বলপুর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন বিজেডি কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : এনডিটিভি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ