ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমার পিএইচডির বিষয় ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

নিজের পিএইচডি গবেষণার বিষয় নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘এমজিআই-এমএএ স্কলারশিপ ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি উচ্চতর গবেষণার সিদ্ধান্ত নেন। সে সময় লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হলে নিজের গবেষণার বিষয় নিয়ে আলোচনা করেন। মিলনের ভাষ্য অনুযায়ী, তারেক রহমান তার প্রাথমিক গবেষণার বিষয় পরিবর্তনের পরামর্শ দিয়ে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) নিয়ে কাজ করতে বলেন।

এ ঘটনাকে তারেক রহমানের শিক্ষা খাত নিয়ে চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার উদাহরণ হিসেবে তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে মিলন বলেন, বাংলাদেশের তরুণদের মেধা ও সক্ষমতা বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের তুলনায় কোনো অংশে কম নয়। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

দেশের শিক্ষা ব্যবস্থা ও শিল্প খাতের মধ্যে কার্যকর যোগাযোগের ঘাটতির কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।

এ ক্ষেত্রে চীনের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে অনেক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি ও পলিটেকনিক শিক্ষার সরাসরি সংযোগ রয়েছে। শিল্প খাতের প্রকৌশলীরা শিক্ষার্থীদের শেখানোর পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ তৈরি করেন। বাংলাদেশেও এমন সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শিক্ষাবৃত্তি কার্যক্রমের প্রশংসা করে দেশের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকেও শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আর্থিক সংকট যেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কেন্দ্রীয় এনডাওমেন্ট ফান্ড গড়ে তুলতে অ্যালামনাই ও ব্যবসায়ীদের সহযোগিতাও চান তিনি।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ বৃত্তি কার্যক্রমের আয়োজন করা হয়। এক কোটি টাকার তহবিলের লভ্যাংশ থেকে মার্কেটিং বিভাগের ২৮তম থেকে ৩২তম ব্যাচের ৯০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আ ন ম এহছানুল হক মিলন

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আমার পিএইচডির বিষয় ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ