ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে চাম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে দেবিকোঠি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শর্মা বাস সার্ভিসের বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ ১৮ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় কয়েকজন যাত্রী বাসটির নিচে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের কর্মীরা উদ্ধার অভিযানে যোগ দেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মোট আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ভারত হিমাচল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে চাম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে দেবিকোঠি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শর্মা বাস সার্ভিসের বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ ১৮ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় কয়েকজন যাত্রী বাসটির নিচে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের কর্মীরা উদ্ধার অভিযানে যোগ দেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মোট আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ