ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাকিব আর জাতীয় দলে খেলতে পারবেন না: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব আর জাতীয় দলে খেলতে পারবেন না: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘটনার পর তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে আমিনুল হক বলেন, দেশে ফিরে সাকিবের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আর নেই। তার ভাষ্য, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে সাকিব ছিলেন, সেখান থেকে সরে গিয়ে তিনি রাজনৈতিক পরিচয়কে বেছে নিয়েছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাকিব দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগও তিনি দেখছেন না।

আমিনুল হক আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়টি নিয়ে তিনি এবং অন্যরা দীর্ঘদিন সহনশীল ছিলেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কারণে এখন জাতীয় দলে ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

এদিকে দেশে ফেরার বিষয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়েছেন সাকিব। তিনি বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরতে তার আপত্তি নেই। দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত।

সাকিব বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানালে তিনি দেশে ফিরতে আগ্রহী। পাশাপাশি দেশের মাটিতে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছাও এর আগে প্রকাশ করেছেন তিনি।

সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য এবং তার নিজের দেশে ফেরার আগ্রহের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট ক্রীড়া প্রতিমন্ত্রী সাকিব আল হাসান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


সাকিব আর জাতীয় দলে খেলতে পারবেন না: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘটনার পর তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে আমিনুল হক বলেন, দেশে ফিরে সাকিবের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আর নেই। তার ভাষ্য, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে সাকিব ছিলেন, সেখান থেকে সরে গিয়ে তিনি রাজনৈতিক পরিচয়কে বেছে নিয়েছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাকিব দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগও তিনি দেখছেন না।

আমিনুল হক আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়টি নিয়ে তিনি এবং অন্যরা দীর্ঘদিন সহনশীল ছিলেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কারণে এখন জাতীয় দলে ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

এদিকে দেশে ফেরার বিষয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়েছেন সাকিব। তিনি বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরতে তার আপত্তি নেই। দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত।

সাকিব বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানালে তিনি দেশে ফিরতে আগ্রহী। পাশাপাশি দেশের মাটিতে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছাও এর আগে প্রকাশ করেছেন তিনি।

সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য এবং তার নিজের দেশে ফেরার আগ্রহের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ