ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাকিব আর জাতীয় দলে খেলতে পারবেন না: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘটনার পর তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে আমিনুল হক বলেন, দেশে ফিরে সাকিবের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আর নেই। তার ভাষ্য, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে সাকিব ছিলেন, সেখান থেকে সরে গিয়ে তিনি রাজনৈতিক পরিচয়কে বেছে নিয়েছেন।ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাকিব দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগও তিনি দেখছেন না।আমিনুল হক আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়টি নিয়ে তিনি এবং অন্যরা দীর্ঘদিন সহনশীল ছিলেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কারণে এখন জাতীয় দলে ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন।[BANGVIEWS-POST:3313]এদিকে দেশে ফেরার বিষয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়েছেন সাকিব। তিনি বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরতে তার আপত্তি নেই। দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত।সাকিব বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানালে তিনি দেশে ফিরতে আগ্রহী। পাশাপাশি দেশের মাটিতে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছাও এর আগে প্রকাশ করেছেন তিনি।সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য এবং তার নিজের দেশে ফেরার আগ্রহের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাকিব আর জাতীয় দলে খেলতে পারবেন না: ক্রীড়া প্রতিমন্ত্রী