ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নাতি আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, বাবুল হাসান মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ও নাতিও ছিলেন। পথে একই দিকে চলাচল করা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাবুল হাসান ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার স্ত্রী জেসমিন ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এর আগে একই দিন ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় বাসের ধাক্কায় সাত দিনমজুর নিহত হন। একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা বগুড়া প্রাইভেটকার

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নাতি আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, বাবুল হাসান মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ও নাতিও ছিলেন। পথে একই দিকে চলাচল করা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাবুল হাসান ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার স্ত্রী জেসমিন ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এর আগে একই দিন ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় বাসের ধাক্কায় সাত দিনমজুর নিহত হন। একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ