ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, দুই বছরে চতুর্থ হামলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো একসময় ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে ভবনে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

নওফেল চট্টগ্রাম নগরের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে চশমা হিলের ওই বাসভবনটি খালি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে এই বাসভবনে এ নিয়ে চারবার হামলার ঘটনা ঘটেছে। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হয়। ওই অনুষ্ঠানে নওফেলও উপস্থিত ছিলেন। স্থানীয়দের একটি অংশের ধারণা, ওই ঘটনার প্রতিক্রিয়ায় বাসভবনে হামলা হয়ে থাকতে পারে।

তবে অগ্নিসংযোগের সঙ্গে নয়াদিল্লির ওই অনুষ্ঠানে নওফেলের অংশগ্রহণের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : চট্টগ্রাম

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, দুই বছরে চতুর্থ হামলা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ