ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক বাজারে সোনা-রূপার দামে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে সোনা-রূপার দামে ঊর্ধ্বগতি
ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুটির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।

শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৮ দশমিক ৯২ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৭ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

আর্থিক ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসনের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মূল্যস্ফীতির চাপ কমাতে ভূমিকা রাখছে। এর প্রভাবেই সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান মারেক্স জানিয়েছে, আগস্টে সোনার বাজার নিয়ে তারা আশাবাদী। প্রতিষ্ঠানটির ধারণা, সামনে সোনার লেনদেনের পরিসর আরও বিস্তৃত হতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ২৬ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৭০ দশমিক ২০ ডলার। পাশাপাশি প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪০১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম বেশ চড়া। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

ট্যাগ : সোনার দাম স্বর্ণবাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


আন্তর্জাতিক বাজারে সোনা-রূপার দামে ঊর্ধ্বগতি

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুটির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।

শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৮ দশমিক ৯২ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৭ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

আর্থিক ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসনের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মূল্যস্ফীতির চাপ কমাতে ভূমিকা রাখছে। এর প্রভাবেই সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান মারেক্স জানিয়েছে, আগস্টে সোনার বাজার নিয়ে তারা আশাবাদী। প্রতিষ্ঠানটির ধারণা, সামনে সোনার লেনদেনের পরিসর আরও বিস্তৃত হতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ২৬ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৭০ দশমিক ২০ ডলার। পাশাপাশি প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪০১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম বেশ চড়া। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ