ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক বাজারে সোনা-রূপার দামে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুটির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৮ দশমিক ৯২ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৭ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।আর্থিক ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসনের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মূল্যস্ফীতির চাপ কমাতে ভূমিকা রাখছে। এর প্রভাবেই সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।আর্থিক প্রতিষ্ঠান মারেক্স জানিয়েছে, আগস্টে সোনার বাজার নিয়ে তারা আশাবাদী। প্রতিষ্ঠানটির ধারণা, সামনে সোনার লেনদেনের পরিসর আরও বিস্তৃত হতে পারে।[BANGVIEWS-POST:3288]এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ২৬ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৭০ দশমিক ২০ ডলার। পাশাপাশি প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪০১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম বেশ চড়া। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনা-রূপার দামে ঊর্ধ্বগতি