ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ফলো করুন

সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি পরিদর্শনে বের হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালান। প্রথমে তিনি ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন।

এরপর সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যানবাড়ি ও বনানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে গুলশানের বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনের সময় গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসককে সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় কাটান। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর সড়ক ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে বের হন।

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি পরিদর্শনে বের হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালান। প্রথমে তিনি ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন।

এরপর সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যানবাড়ি ও বনানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে গুলশানের বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনের সময় গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসককে সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় কাটান। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর সড়ক ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে বের হন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ