ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

২৮ আগস্ট গভীর আংশিক চন্দ্রগ্রহণ, ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ

২৮ আগস্ট গভীর আংশিক চন্দ্রগ্রহণ, ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা গভীর আংশিক চন্দ্রগ্রহণ ঘটতে যাচ্ছে আগামী ২৭-২৮ আগস্ট। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চন্দ্রগ্রহণ সৃষ্টি হয়। এবারের গ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গভীর ছায়া বা আমব্রার মধ্যে প্রবেশ করবে। নাসার তথ্য অনুযায়ী, সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ডিস্কের ৯৬ দশমিক ৩ শতাংশ অংশ আমব্রার ভেতরে থাকবে।

গ্রিনিচ মান সময় ২৮ আগস্ট ভোর ৪টা ১৩ মিনিটের দিকে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। বাংলাদেশ সময় অনুযায়ী এটি সকাল ১০টা ১৩ মিনিটের কাছাকাছি। তবে বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ অঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। মূলত আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মহাজাগতিক দৃশ্যটি দেখা যাবে।

পূর্ণ চন্দ্রগ্রহণের মতো এবার পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে না। চাঁদের একটি অংশ আলোকিতই থাকবে। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে ও প্রতিসরিত হয়ে চাঁদের ছায়াচ্ছন্ন অংশে পৌঁছানোর কারণে সেখানে তামাটে বা লালচে আভা দেখা যেতে পারে।

নাসা জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ অংশ পৃথিবীর আমব্রার মধ্যে থাকবে। আর চাঁদের ডিস্কের ক্ষেত্রফলের হিসাবে ছায়ার আওতায় থাকবে প্রায় ৯৬ শতাংশ। এই পার্থক্যের কারণ হলো গ্রহণের গভীরতা বোঝাতে দুটি ভিন্ন পরিমাপ ব্যবহার করা হয়।

চন্দ্রগ্রহণটি কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যাবে। তবে গভীর আংশিক পর্যায় তুলনামূলকভাবে কম সময় স্থায়ী হবে। এ সময় চাঁদের ওপর পৃথিবীর বাঁকা ছায়া ধীরে ধীরে এগিয়ে যেতে দেখা যাবে।

এর আগে ১২ আগস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে বছরের আরেকটি উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। এর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় পরই এই আংশিক চন্দ্রগ্রহণ ঘটছে। একই গ্রহণ মৌসুমে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কাছাকাছি সময়ে ঘটতে পারে, কারণ এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান গ্রহণের উপযোগী বিন্যাসে আসে।

সূর্যগ্রহণের বিপরীতে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। চাইলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদের ওপর পৃথিবীর ছায়ার অগ্রসর হওয়ার দৃশ্য আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সব খবর

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


২৮ আগস্ট গভীর আংশিক চন্দ্রগ্রহণ, ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা গভীর আংশিক চন্দ্রগ্রহণ ঘটতে যাচ্ছে আগামী ২৭-২৮ আগস্ট। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চন্দ্রগ্রহণ সৃষ্টি হয়। এবারের গ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গভীর ছায়া বা আমব্রার মধ্যে প্রবেশ করবে। নাসার তথ্য অনুযায়ী, সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ডিস্কের ৯৬ দশমিক ৩ শতাংশ অংশ আমব্রার ভেতরে থাকবে।

গ্রিনিচ মান সময় ২৮ আগস্ট ভোর ৪টা ১৩ মিনিটের দিকে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। বাংলাদেশ সময় অনুযায়ী এটি সকাল ১০টা ১৩ মিনিটের কাছাকাছি। তবে বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ অঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। মূলত আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মহাজাগতিক দৃশ্যটি দেখা যাবে।

পূর্ণ চন্দ্রগ্রহণের মতো এবার পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে না। চাঁদের একটি অংশ আলোকিতই থাকবে। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে ও প্রতিসরিত হয়ে চাঁদের ছায়াচ্ছন্ন অংশে পৌঁছানোর কারণে সেখানে তামাটে বা লালচে আভা দেখা যেতে পারে।

নাসা জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ অংশ পৃথিবীর আমব্রার মধ্যে থাকবে। আর চাঁদের ডিস্কের ক্ষেত্রফলের হিসাবে ছায়ার আওতায় থাকবে প্রায় ৯৬ শতাংশ। এই পার্থক্যের কারণ হলো গ্রহণের গভীরতা বোঝাতে দুটি ভিন্ন পরিমাপ ব্যবহার করা হয়।

চন্দ্রগ্রহণটি কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যাবে। তবে গভীর আংশিক পর্যায় তুলনামূলকভাবে কম সময় স্থায়ী হবে। এ সময় চাঁদের ওপর পৃথিবীর বাঁকা ছায়া ধীরে ধীরে এগিয়ে যেতে দেখা যাবে।

এর আগে ১২ আগস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে বছরের আরেকটি উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। এর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় পরই এই আংশিক চন্দ্রগ্রহণ ঘটছে। একই গ্রহণ মৌসুমে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কাছাকাছি সময়ে ঘটতে পারে, কারণ এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান গ্রহণের উপযোগী বিন্যাসে আসে।

সূর্যগ্রহণের বিপরীতে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। চাইলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদের ওপর পৃথিবীর ছায়ার অগ্রসর হওয়ার দৃশ্য আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ