ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ওয়াকিল আহমদ শিহাব হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেনীর জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ আদেশ দেন। সৈয়দ আবুল হোসেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে আন্দোলন চলাকালে সহিংসতায় শিহাবসহ আটজন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। ওই বছরের ২০ আগস্ট শিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সৈয়দ আবুল হোসেনসহ ২২০ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।