ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সহিংস ভিডিও অপসারণে ব্যর্থ, টেলিগ্রামের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি
ফলো করুন

সন্ত্রাসী হামলার ভিডিও ও সহিংস কনটেন্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার দেশটির ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট এ তথ্য জানান। অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী টেলিগ্রাম দায়িত্ব পালন করেছে কি না, তা নিয়ে এক বছর তদন্তের পর মামলাটি করা হয়।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরও সন্ত্রাসী কর্মকাণ্ড, মৃত্যুদণ্ড ও গণগুলির ভিডিও সরাতে কয়েক সপ্তাহ সময় নিয়েছে টেলিগ্রাম। এসব কনটেন্ট প্রচারকারী অ্যাকাউন্ট, চ্যানেল ও গ্রুপ বন্ধ করতেও প্ল্যাটফর্মটি ব্যর্থ হয়েছে।

ই-সেফটি কমিশনের দাবি, ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলা এবং ২০২২ সালের বাফেলো গণগুলির ভিডিওসহ কিছু পরিচিত সন্ত্রাসী কনটেন্ট প্রায় তিন মাস টেলিগ্রামে ছিল।

জুলি ইনম্যান গ্রান্ট বলেন, অনলাইনের সবচেয়ে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী দায়িত্ব নিতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : অস্ট্রেলিয়া টেলিগ্রাম সন্ত্রাসী কনটেন্ট সহিংস ভিডিও

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সহিংস ভিডিও অপসারণে ব্যর্থ, টেলিগ্রামের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সন্ত্রাসী হামলার ভিডিও ও সহিংস কনটেন্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার দেশটির ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট এ তথ্য জানান। অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী টেলিগ্রাম দায়িত্ব পালন করেছে কি না, তা নিয়ে এক বছর তদন্তের পর মামলাটি করা হয়।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরও সন্ত্রাসী কর্মকাণ্ড, মৃত্যুদণ্ড ও গণগুলির ভিডিও সরাতে কয়েক সপ্তাহ সময় নিয়েছে টেলিগ্রাম। এসব কনটেন্ট প্রচারকারী অ্যাকাউন্ট, চ্যানেল ও গ্রুপ বন্ধ করতেও প্ল্যাটফর্মটি ব্যর্থ হয়েছে।

ই-সেফটি কমিশনের দাবি, ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলা এবং ২০২২ সালের বাফেলো গণগুলির ভিডিওসহ কিছু পরিচিত সন্ত্রাসী কনটেন্ট প্রায় তিন মাস টেলিগ্রামে ছিল।

জুলি ইনম্যান গ্রান্ট বলেন, অনলাইনের সবচেয়ে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী দায়িত্ব নিতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ