ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে কঠোর জবাব: আইআরজিসি

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতাকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সংশ্লিষ্ট দেশগুলো তাদের আচরণ পরিবর্তন না করলে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়বে।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালির দক্ষিণের অনিরাপদ নৌপথ দিয়ে চলার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। একটি জাহাজে আগুন লাগার পর উভয় ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও হুমকি অব্যাহত থাকলে জলপথটি পুনরায় খুলে দেওয়া হবে না বলেও সতর্ক করেছে আইআরজিসি। বাহিনীটির ভাষ্য, বিদেশি কোনো শক্তিকে এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

সূত্র: আইআরএনএ

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি আইআরজিসি

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে কঠোর জবাব: আইআরজিসি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতাকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সংশ্লিষ্ট দেশগুলো তাদের আচরণ পরিবর্তন না করলে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়বে।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালির দক্ষিণের অনিরাপদ নৌপথ দিয়ে চলার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। একটি জাহাজে আগুন লাগার পর উভয় ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও হুমকি অব্যাহত থাকলে জলপথটি পুনরায় খুলে দেওয়া হবে না বলেও সতর্ক করেছে আইআরজিসি। বাহিনীটির ভাষ্য, বিদেশি কোনো শক্তিকে এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

সূত্র: আইআরএনএ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ