ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেট্রোরেলের সেফটি অডিট বাস্তবায়নে কমিটি গঠন

ছবি : সংগৃহিত
ফলো করুন

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার ঘটনায় নিরাপত্তা নিরীক্ষা কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ আগস্টের মধ্যে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে কমিটি।

বুধবার ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম স্বাক্ষরিত ১৬ জুলাইয়ের একটি অফিস আদেশের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, এমআরটি লাইন-৬ থেকে বিয়ারিং প্যাড পড়ে সংঘটিত দুর্ঘটনা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের শুনানিতে নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদনে দেওয়া তাৎক্ষণিক সুপারিশগুলো বাস্তবায়নের নির্দেশ দেন আদালত।

আদালতের নির্দেশনা কার্যকর করতে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে এমআরটি লাইন-৬ ও এমআরটি লাইন-১ প্রকল্পের পরিচালক, অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং সিভিল, রোলিং স্টক, ট্র্যাক, বৈদ্যুতিক, সিগন্যাল ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এমআরটি লাইন-১ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক খালেদ আনোয়ার সাগর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, কমিটি নিরাপত্তা নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ এবং হাইকোর্টের নির্দেশনা পর্যালোচনা করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করবে। পাশাপাশি এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকল্প ও পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবে।

প্রয়োজনে কমিটি নিরাপত্তা নিরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গেও আলোচনা করতে পারবে। সুপারিশ বাস্তবায়নের কাজ কতটা এগিয়েছে, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ডিএমটিসিএল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, এমআরটি লাইন-৬-এর অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্যাগ : গণপরিবহন মেট্রোরেল ডিএমটিসিএল

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেলের সেফটি অডিট বাস্তবায়নে কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ