ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে নৌ-চলাচল স্বাভাবিক করতে ইরান-ওমানের সমঝোতা, সোমবার চুক্তি

ফলো করুন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক ও নিরাপদ করতে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। এই সমঝোতাকে আনুষ্ঠানিক রূপ দিতে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার পেজেশকিয়ান জানান, সোমবারের বৈঠকে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে একটি যৌথ নৌপথ চালুর বিষয়ে চুক্তি সই হবে। একই সঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যেসব দেশের ভূখণ্ড ব্যবহৃত হয়েছে, সেসব দেশ থেকেও প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক চাপ নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তার দাবি, সামরিক পদক্ষেপের মাধ্যমে প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে না পেরে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে। তবে এসব চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন নৌ-অবরোধ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, দেশের অর্থনীতি ও অস্তিত্ব পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। তাই সমুদ্রপথ সীমিত করেও ইরানের ওপর প্রত্যাশিত চাপ তৈরি করা সম্ভব হবে না বলে দাবি করেন তিনি।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, ওমানের উদ্যোগে সোমবার একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের আটটি দেশ অংশ নেবে।

বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত নৌপথ নিয়ে ইরান ও ওমানের আলোচনার ফলাফলও পর্যালোচনা করা হবে।

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি মাসুদ পেজেশকিয়ান ওমান

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে নৌ-চলাচল স্বাভাবিক করতে ইরান-ওমানের সমঝোতা, সোমবার চুক্তি

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক ও নিরাপদ করতে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। এই সমঝোতাকে আনুষ্ঠানিক রূপ দিতে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার পেজেশকিয়ান জানান, সোমবারের বৈঠকে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে একটি যৌথ নৌপথ চালুর বিষয়ে চুক্তি সই হবে। একই সঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যেসব দেশের ভূখণ্ড ব্যবহৃত হয়েছে, সেসব দেশ থেকেও প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক চাপ নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তার দাবি, সামরিক পদক্ষেপের মাধ্যমে প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে না পেরে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে। তবে এসব চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন নৌ-অবরোধ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, দেশের অর্থনীতি ও অস্তিত্ব পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। তাই সমুদ্রপথ সীমিত করেও ইরানের ওপর প্রত্যাশিত চাপ তৈরি করা সম্ভব হবে না বলে দাবি করেন তিনি।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, ওমানের উদ্যোগে সোমবার একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের আটটি দেশ অংশ নেবে।

বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত নৌপথ নিয়ে ইরান ও ওমানের আলোচনার ফলাফলও পর্যালোচনা করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ