ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক হলে বদলে যাবে উত্তরাঞ্চল: মনিরুল হক

ছবি : সংগৃহিত
ফলো করুন

কুমিল্লা থেকে ঢাকায় বিকল্প মহাসড়ক নির্মাণ করা হলে কুমিল্লার উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপও কমবে বলে মনে করেন তিনি।

শনিবার দুপুরে অজিতগুহ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপন তার দীর্ঘদিনের দাবি। এ প্রকল্পের বিষয়ে বাজেটে অনুমোদন হয়েছে এবং শিগগিরই কাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তার মতে, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালু হলে রাজধানীতে যাতায়াত অনেক সহজ হবে। কুমিল্লা থেকে নিয়মিত ঢাকায় গিয়ে অফিস করাও সম্ভব হবে, যা এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভাষাসৈনিক অজিতগুহ কলেজ জাতীয়করণের বিষয়টি সংসদে তোলার আশ্বাস দেন মনিরুল হক। প্রয়োজনে এ দাবি প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরবেন বলে জানান তিনি।

কলেজটির জন্য গোমতী নদীর উত্তরে প্রায় পাঁচ একর জমিতে আলাদা আধুনিক ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনার কথাও বলেন তিনি। এ বিষয়ে জমি খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মনিরুল হক বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই শিক্ষা পূর্ণতা পায় না। শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করাও জরুরি।

তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সাহরীয়ার আকতার, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আখতার হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : কুমিল্লা মনিরুল হক চৌধুরী মহাসড়ক

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক হলে বদলে যাবে উত্তরাঞ্চল: মনিরুল হক

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা থেকে ঢাকায় বিকল্প মহাসড়ক নির্মাণ করা হলে কুমিল্লার উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপও কমবে বলে মনে করেন তিনি।

শনিবার দুপুরে অজিতগুহ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপন তার দীর্ঘদিনের দাবি। এ প্রকল্পের বিষয়ে বাজেটে অনুমোদন হয়েছে এবং শিগগিরই কাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তার মতে, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালু হলে রাজধানীতে যাতায়াত অনেক সহজ হবে। কুমিল্লা থেকে নিয়মিত ঢাকায় গিয়ে অফিস করাও সম্ভব হবে, যা এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভাষাসৈনিক অজিতগুহ কলেজ জাতীয়করণের বিষয়টি সংসদে তোলার আশ্বাস দেন মনিরুল হক। প্রয়োজনে এ দাবি প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরবেন বলে জানান তিনি।

কলেজটির জন্য গোমতী নদীর উত্তরে প্রায় পাঁচ একর জমিতে আলাদা আধুনিক ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনার কথাও বলেন তিনি। এ বিষয়ে জমি খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মনিরুল হক বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই শিক্ষা পূর্ণতা পায় না। শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করাও জরুরি।

তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সাহরীয়ার আকতার, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আখতার হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ