ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেনের হামলায় নাবিক নিহতের দাবি তেহরানের

সংগৃহীত ছবি
ফলো করুন

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ তুলে তেহরানে নিযুক্ত ইউক্রেনের শীর্ষ কূটনীতিককে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের দাবি, শনিবার (২৫ জুলাই) সকালে চালানো ওই হামলায় জাহাজটির একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনাটিকে ‘শত্রুতামূলক ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় তার দেশ ‘অত্যন্ত শক্তিশালী ফল’ অর্জন করেছে। তার দাবি, রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং ইরানের সঙ্গে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌযান ছিল হামলার লক্ষ্য।

ইউক্রেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, দেশটির বিভিন্ন শহরে হামলার জন্য রাশিয়াকে শাহেদ ড্রোনসহ সামরিক সরঞ্জাম সরবরাহ করছে ইরান। তবে তেহরান বলছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ তাদের নেই এবং প্রয়োজন হলে সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত।

ইরান সতর্ক করেছে, এ ধরনের হামলা পুনরাবৃত্তি হলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে। তবে আক্রান্ত জাহাজটির পরিচয় ও হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান ইউক্রেন আব্বাস আরাগচি কাস্পিয়ান সাগর

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনের হামলায় নাবিক নিহতের দাবি তেহরানের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ তুলে তেহরানে নিযুক্ত ইউক্রেনের শীর্ষ কূটনীতিককে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের দাবি, শনিবার (২৫ জুলাই) সকালে চালানো ওই হামলায় জাহাজটির একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনাটিকে ‘শত্রুতামূলক ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় তার দেশ ‘অত্যন্ত শক্তিশালী ফল’ অর্জন করেছে। তার দাবি, রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং ইরানের সঙ্গে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌযান ছিল হামলার লক্ষ্য।

ইউক্রেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, দেশটির বিভিন্ন শহরে হামলার জন্য রাশিয়াকে শাহেদ ড্রোনসহ সামরিক সরঞ্জাম সরবরাহ করছে ইরান। তবে তেহরান বলছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ তাদের নেই এবং প্রয়োজন হলে সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত।

ইরান সতর্ক করেছে, এ ধরনের হামলা পুনরাবৃত্তি হলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে। তবে আক্রান্ত জাহাজটির পরিচয় ও হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ