ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাফিক আইন ভঙ্গে ডিএমপির ২২৬৮ মামলা, ডাম্পিং ৪৮৬ গাড়ি

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। একই সঙ্গে অনিয়মের কারণে ৪৮৬টি গাড়ি ডাম্পিং এবং ১২২টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১৩৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪২টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪০টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪৭টি মামলা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন রয়েছে।

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ট্যাগ : ডিএমপি

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক আইন ভঙ্গে ডিএমপির ২২৬৮ মামলা, ডাম্পিং ৪৮৬ গাড়ি

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। একই সঙ্গে অনিয়মের কারণে ৪৮৬টি গাড়ি ডাম্পিং এবং ১২২টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১৩৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪২টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪০টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪৭টি মামলা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন রয়েছে।

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ