ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে সময় লাগবে ৭ বছর: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
ফলো করুন

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে নিতে হলে প্রায় সাত বছর সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ভোলায় পাওয়া গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি গ্যাসভিত্তিক সার কারখানা এবং ৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সুলতানা আহমেদ জানতে চান, শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে ভোলার গ্যাস মূল ভূখণ্ডের পাইপলাইন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা বা দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরকারের কোনো বিশেষ উদ্যোগ রয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে আনতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রায় সাত বছর সময় লাগতে পারে।

তিনি বলেন, সরকার ভোলার গ্যাসকে স্থানীয় অর্থনীতির উন্নয়নে কাজে লাগাতে চায়। এর মাধ্যমে সেখানে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী জানান, ভোলার গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৫০০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে জানতে চান।

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের পুনর্গঠনের জন্য সরকারের পরিকল্পনা নির্বাচনের আগেই প্রকাশ করা হয়েছিল। তবে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর নতুন তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে এসব পরিকল্পনাকে আরও বিস্তারিত ও কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পসহ বিভিন্ন খাতে বড় পরিকল্পনা বাস্তবায়নে সময় প্রয়োজন। সরকার ধাপে ধাপে এসব উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সেগুলোকে আরও উন্নত ও বাস্তবসম্মত করার কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন শুরু হলে দেশের মানুষ ধীরে ধীরে এর বিস্তারিত জানতে পারবেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলা বিদ্যুৎকেন্দ্র

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে সময় লাগবে ৭ বছর: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ