ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষায় বিনিয়োগই ভবিষ্যতের ভিত্তি: সড়ক প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

শিক্ষা মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, শিক্ষাকে এগিয়ে নিতে একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। শিক্ষায় বিনিয়োগ কোনো অপচয় নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।

বুধবার রাজধানীর গোড়ান-খিলগাঁও এলাকার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন রুবেল।

শিক্ষার্থীদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, আজকের সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের পরিশ্রম, মেধা ও সাফল্যের স্বীকৃতি। এই অর্জন ভবিষ্যতের জন্য আরও ভালো করার অনুপ্রেরণা তৈরি করবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই জীবনে পূর্ণ সফলতা আসে না। মেধার পাশাপাশি সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেম একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে।

শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জীবনে সফল হতে হলে আগে নিজের লক্ষ্য ঠিক করতে হবে। সেই লক্ষ্যে পৌঁছাতে নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও ধৈর্যের প্রয়োজন। কাঙ্ক্ষিত সাফল্য না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে।

সরকারের শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, শিক্ষায় বরাদ্দ ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর কাজ এগিয়ে চলছে।

তিনি জানান, শিক্ষার্থীদের উৎসাহ দিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য ট্যাব বিতরণ এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য সাইকেল দেওয়ার উদ্যোগ বিবেচনায় রয়েছে। পাশাপাশি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুপুরের খাবার কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষকদের উৎসাহিত করতে ইতোমধ্যে ১০০ জন শিক্ষককে সম্মাননা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ট্যাগ : হাবিবুর রশিদ হাবিব শিক্ষা খাত

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষায় বিনিয়োগই ভবিষ্যতের ভিত্তি: সড়ক প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ