ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক বছরে ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত: সড়ক পরিবহনমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৫-২৬ অর্থবছরে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। একই সময়ে ৮১ কিলোমিটার নতুন ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ সম্পন্ন হয়েছে।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে সরকার ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করেছে। এ ছাড়া ১৫৮ কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়ক পুনঃপৃষ্ঠায়নের কাজ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, একই সময়ে দেশের অবকাঠামো উন্নয়নে ৫৮টি সেতু নির্মাণ করা হয়েছে। এসব সেতুর মোট দৈর্ঘ্য ৪ হাজার ৫৮৮ মিটার। পাশাপাশি ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট, ৭০০ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার, ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস এবং ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দুটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও জানান, বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মোট ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

এক বছরে ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত: সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৫-২৬ অর্থবছরে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। একই সময়ে ৮১ কিলোমিটার নতুন ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ সম্পন্ন হয়েছে।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে সরকার ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করেছে। এ ছাড়া ১৫৮ কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়ক পুনঃপৃষ্ঠায়নের কাজ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, একই সময়ে দেশের অবকাঠামো উন্নয়নে ৫৮টি সেতু নির্মাণ করা হয়েছে। এসব সেতুর মোট দৈর্ঘ্য ৪ হাজার ৫৮৮ মিটার। পাশাপাশি ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট, ৭০০ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার, ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস এবং ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দুটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও জানান, বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মোট ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ