ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

ছবি : সংগৃহীত
ফলো করুন

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে।

মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে আগ্রহী। একই সময়ে তিনি দেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাপের মুখেও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু মনে করেন, লেবানন থেকে সেনা প্রত্যাহার করা বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান কমিয়ে দিলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। ফলে তিনি কঠোর অবস্থান বজায় রাখতে চাইছেন।

এদিকে ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি সমঝোতা নিয়ে ইসরায়েলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। ইসরায়েলের আশঙ্কা, এই চুক্তির ফলে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল যদি লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করে, তাহলে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে। এতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কেও নতুন করে টানাপোড়েন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ১২ জুন নেতানিয়াহু জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই সমঝোতার অংশ নয় ইসরায়েল।

অন্যদিকে, ট্রাম্প লেবানন ইস্যুতে সংযত থাকার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তার মতে, দীর্ঘায়িত সংঘাতের কারণে বেসামরিক মানুষের প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে এবং পরিস্থিতির দ্রুত কূটনৈতিক সমাধান প্রয়োজন।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ বেনিয়ামিন নেতানিয়াহু

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে।

মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে আগ্রহী। একই সময়ে তিনি দেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাপের মুখেও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু মনে করেন, লেবানন থেকে সেনা প্রত্যাহার করা বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান কমিয়ে দিলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। ফলে তিনি কঠোর অবস্থান বজায় রাখতে চাইছেন।

এদিকে ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি সমঝোতা নিয়ে ইসরায়েলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। ইসরায়েলের আশঙ্কা, এই চুক্তির ফলে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল যদি লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করে, তাহলে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে। এতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কেও নতুন করে টানাপোড়েন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ১২ জুন নেতানিয়াহু জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই সমঝোতার অংশ নয় ইসরায়েল।

অন্যদিকে, ট্রাম্প লেবানন ইস্যুতে সংযত থাকার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তার মতে, দীর্ঘায়িত সংঘাতের কারণে বেসামরিক মানুষের প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে এবং পরিস্থিতির দ্রুত কূটনৈতিক সমাধান প্রয়োজন।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ