ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার হাফিজ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার হাফিজ
সংগৃহীত ছবি
ফলো করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক গিয়েছিলেন স্পিকার। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই ফিরছেন তিনি।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারের উচ্চপর্যায় থেকে স্পিকারকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি সফর সংক্ষিপ্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

কী কারণে স্পিকারকে দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার সঙ্গে তার আগাম প্রত্যাবর্তনের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নিজ স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের কাছে পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত রাষ্ট্রপতি কিংবা বঙ্গভবনের পক্ষ থেকে পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

বাংলাদেশে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ২০০২ সালে রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ দিন এ দায়িত্বে ছিলেন।

ট্যাগ : মো. সাহাবুদ্দিন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার হাফিজ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ