ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল আয়োজন

ছবি : সংগৃহিত
ফলো করুন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের সময়সূচিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সূচির সংঘাত এড়াতে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পিএসএলের পরিচালনা পর্ষদের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত সভায় পিএসএলের সম্প্রচার ও ডিজিটাল স্বত্বধারী প্রতিষ্ঠান জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেয়।

প্রস্তাবের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, সাধারণত এপ্রিল-মে মাসে পিএসএল অনুষ্ঠিত হয়। ওই সময় আইপিএল চলার কারণে আন্তর্জাতিক ক্রিকেটার পাওয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি রমজানের পর বিভিন্ন প্রতিষ্ঠানের বিপণন ও বিজ্ঞাপন বাজেটের বড় অংশ ব্যয় হয়ে যাওয়ায় পিএসএল থেকে প্রত্যাশিত বাণিজ্যিক সুবিধা পাওয়া কঠিন হয়।

তবে সময় পরিবর্তনের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কিছু উদ্বেগ রয়েছে। বিশেষ করে সম্প্রচার স্বত্ব থেকে তাদের প্রাপ্য অর্থ আগের মতো নিশ্চিত থাকবে কি না, সেটি নিয়ে তারা নিশ্চয়তা চেয়েছে।

বর্তমান চুক্তি অনুযায়ী, পিএসএলের কেন্দ্রীয় রাজস্ব তহবিল থেকে সম্প্রচার আয়ের ৯৫ শতাংশ আটটি ফ্র্যাঞ্চাইজি পেয়ে থাকে।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টুর্নামেন্ট এপ্রিল-মে সময়ে আয়োজন করা হয়।

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজন করা হলে আইপিএলের সঙ্গে সরাসরি সময়সূচির সংঘাত এড়ানো সম্ভব হবে। তবে সে ক্ষেত্রে বিদেশি খেলোয়াড় দলে টানার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং দক্ষিণ আফ্রিকার এসএ২০ টুর্নামেন্টের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে পিএসএলকে।

এ ছাড়া শীতকালীন আবহাওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে ঘন কুয়াশা ও তীব্র শীত দেখা যায়। লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ ভেন্যুগুলো এই অঞ্চলে অবস্থিত।

এ কারণে করাচি থেকে টুর্নামেন্ট শুরু করে পরে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার পর।

ট্যাগ : পাকিস্তান ক্রিকেট পিএসএল আইপিএল

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল আয়োজন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ