জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৬ মিনিটে বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান।
সংসদ সূত্র জানায়, পরীক্ষা-সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে উত্থাপন করা হলে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান।
এরপর জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের উদ্দেশ্যে সংসদে উত্থাপনের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে তারা অধিবেশন ত্যাগ করেন।
বিরোধী দলের ওয়াকআউটের বিষয়ে বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।