ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৬৮৭ মামলা, ডাম্পিং ৪২০ গাড়ি

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ১ হাজার ৬৮৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে রমনা বিভাগে ১৩৫টি, লালবাগে ১৫৬টি, মতিঝিলে ২৩৯টি, ওয়ারীতে ২৭১টি, তেজগাঁওয়ে ১৩৭টি, মিরপুরে ৩১৬টি, উত্তরা বিভাগে ২৮৩টি এবং গুলশান বিভাগে ১৫০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে। সেখানে ৩১৬টি মামলা করা হয়েছে। এরপর উত্তরা বিভাগে ২৮৩টি এবং ওয়ারী বিভাগে ২৭১টি মামলা করা হয়।

এ ছাড়া আইন অমান্যকারী ৪২০টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ৩০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

ট্যাগ : ডিএমপি ট্রাফিক আইন

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৬৮৭ মামলা, ডাম্পিং ৪২০ গাড়ি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ১ হাজার ৬৮৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে রমনা বিভাগে ১৩৫টি, লালবাগে ১৫৬টি, মতিঝিলে ২৩৯টি, ওয়ারীতে ২৭১টি, তেজগাঁওয়ে ১৩৭টি, মিরপুরে ৩১৬টি, উত্তরা বিভাগে ২৮৩টি এবং গুলশান বিভাগে ১৫০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে। সেখানে ৩১৬টি মামলা করা হয়েছে। এরপর উত্তরা বিভাগে ২৮৩টি এবং ওয়ারী বিভাগে ২৭১টি মামলা করা হয়।

এ ছাড়া আইন অমান্যকারী ৪২০টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ৩০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ