ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনে এ আলোচনা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন তারা। 

বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে এই যোগাযোগকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পায়। 

এর আগে সৌদি ও ইরানের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনের বিষয়ে নিয়মিত যোগাযোগ হয়েছে। দুই দেশই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে।

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনে এ আলোচনা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন তারা। 

বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে এই যোগাযোগকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পায়। 

এর আগে সৌদি ও ইরানের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনের বিষয়ে নিয়মিত যোগাযোগ হয়েছে। দুই দেশই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ