জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।দুদকের আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দের আবেদন করে সংস্থাটি।[BANGVIEWS-POST:4104]আদালতের আদেশ অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট ক্রোকের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।দুদক জানিয়েছে, এসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রাথমিকভাবে পাওয়া গেছে। অভিযোগের তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে সম্পদগুলো জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়।[BANGVIEWS-POST:4102]এর আগে ইসলামি ব্যাংকের অনিয়ম ও লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলাতেও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।