ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁদাবাজি ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপি নেতার

ছবি : সংগৃহিত
ফলো করুন

আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, ক্ষমতাসীন দল বা অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয় বিবেচনা না করে চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনোয়ারায় সংঘর্ষে আহত এনসিপি নেতা দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, হামলায় আহত দেলোয়ার হোসেনের অবস্থা এখনো ঝুঁকিমুক্ত নয়। তার ওপর হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি উদাহরণ।

তিনি বলেন, দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকলে কোনো রাজনৈতিক নেতা বা সাধারণ মানুষকে এ ধরনের হামলার শিকার হতে হতো না।

এনসিপির সদস্য সচিব অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সংঘর্ষ ও দখলদারিত্বের ঘটনা বাড়ছে। গ্রামাঞ্চলেও বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেলোয়ার হোসেনের ওপর হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে আহত নেতার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক, মহানগর এনসিপির নেতা মীর শোয়াইবসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে একটি মার্কেটের চলাচলের রাস্তা বা ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনায় এনসিপির আনোয়ারা উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হন।

ট্যাগ : এনসিপি আখতার হোসেন

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপি নেতার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ