ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

সংগৃহীত ছবি
ফলো করুন

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের আলোচনার প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বুধবার বিকেল থেকে সিজেপি ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে চারবার আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে।

জিতেন্দ্র সিং বলেন, সরকার যেকোনো সময় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তরুণদের সুবিধাজনক সময়েই তাদের দাবি ও সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে চায় সরকার।

প্রস্তাবিত আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা অংশ নেবেন বলেও জানান তিনি। বৈঠকটি নাড্ডার কার্যালয় কিংবা বাসভবনে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সরকার বিষয়টিকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে না উল্লেখ করে জিতেন্দ্র সিং বলেন, আলোচনার মাধ্যমে ধাপে ধাপে একটি সমাধানে পৌঁছাতে চান তারা। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে নাড্ডার কার্যালয় বা বাসভবনে গিয়ে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিজেপি। দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশের মাধ্যমে তারা নাড্ডার আলোচনার প্রস্তাব পেয়েছেন।

তিনি বলেন, আন্দোলনকারীরা কোনো মন্ত্রীর বাড়ি বা কার্যালয়ে গিয়ে আলোচনায় বসতে রাজি নন। যন্তর মন্তরই জনগণের দরবার—তাই মন্ত্রীদের সেখানে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা উচিত।

নিরাপত্তাজনিত কারণে যন্তর মন্তরে আলোচনা সম্ভব না হলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে বৈঠক করতে তারা প্রস্তুত বলেও জানান সৌরভ দাস।

তিনি বলেন, আন্দোলনকারীরা সব সময় আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে সেটিই সবচেয়ে ভালো পথ। তবে বৈঠকের স্থান অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন শিক্ষার্থী ও সিজেপির সমর্থকেরা।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ককরোচ জনতা পার্টি যন্তর মন্তর নিট প্রশ্নপত্র ফাঁস জিতেন্দ্র সিং

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের আলোচনার প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বুধবার বিকেল থেকে সিজেপি ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে চারবার আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে।

জিতেন্দ্র সিং বলেন, সরকার যেকোনো সময় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তরুণদের সুবিধাজনক সময়েই তাদের দাবি ও সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে চায় সরকার।

প্রস্তাবিত আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা অংশ নেবেন বলেও জানান তিনি। বৈঠকটি নাড্ডার কার্যালয় কিংবা বাসভবনে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সরকার বিষয়টিকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে না উল্লেখ করে জিতেন্দ্র সিং বলেন, আলোচনার মাধ্যমে ধাপে ধাপে একটি সমাধানে পৌঁছাতে চান তারা। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে নাড্ডার কার্যালয় বা বাসভবনে গিয়ে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিজেপি। দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশের মাধ্যমে তারা নাড্ডার আলোচনার প্রস্তাব পেয়েছেন।

তিনি বলেন, আন্দোলনকারীরা কোনো মন্ত্রীর বাড়ি বা কার্যালয়ে গিয়ে আলোচনায় বসতে রাজি নন। যন্তর মন্তরই জনগণের দরবার—তাই মন্ত্রীদের সেখানে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা উচিত।

নিরাপত্তাজনিত কারণে যন্তর মন্তরে আলোচনা সম্ভব না হলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে বৈঠক করতে তারা প্রস্তুত বলেও জানান সৌরভ দাস।

তিনি বলেন, আন্দোলনকারীরা সব সময় আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে সেটিই সবচেয়ে ভালো পথ। তবে বৈঠকের স্থান অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন শিক্ষার্থী ও সিজেপির সমর্থকেরা।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ