ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেন। নিট পরীক্ষায় কথিত প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ আন্দোলন চলছে।ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় অপর্ণা সেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে তিনি গণতান্ত্রিক ভিন্নমত, সংবিধানের প্রতি আস্থা এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার গুরুত্ব নতুন করে শিখেছেন।[BANGVIEWS-POST:2447]দীর্ঘদিনের হতাশার কারণে প্রতিবাদ করে কোনো পরিবর্তন সম্ভব কি না—এ নিয়ে নিজের মধ্যেও সংশয় তৈরি হয়েছিল বলে জানান তিনি। তবে শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা ও শান্তিপূর্ণ অবস্থান তাকে নতুন করে আশাবাদী করেছে।অপর্ণা সেন বলেন, শিক্ষার্থীরা গণতান্ত্রিক ও অহিংস পদ্ধতিতে নিজেদের দাবি তুলে ধরেছেন। তাদের কথা শোনা হবে—এমন বিশ্বাস নিয়েই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তরুণদের এই মনোভাব তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় ২০ জুলাইয়ের ঘটনাকে ‘অবিস্মরণীয় রাত’ হিসেবে উল্লেখ করেন তিনি। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে অপর্ণা বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক ও শিল্পীদের নিরাপত্তা এবং বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।[BANGVIEWS-POST:2443]আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে তাদের পাশে দাঁড়াতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান এই চলচ্চিত্র নির্মাতা।সিজেপি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা একটি ব্যঙ্গাত্মক যুব আন্দোলন। নিটসহ বিভিন্ন পরীক্ষা ও নিয়োগে কথিত অনিয়মের প্রতিবাদে সংগঠনটি যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কার।সূত্র: ইন্ডিয়া টুডে