ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলি ওভেরভিলিয়েতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি এলাকার রুই পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন ধরনের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটি অংশ ধসে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীরাও কাজ করেন।

ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ, লে প্যারিজিয়াঁ এবং এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকের সুনির্দিষ্ট উৎস ও কারণ এখনো নিশ্চিত নয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হয়।

নিহত শিশু নাহিল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে। বিস্ফোরণের সময় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাহিলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে হবিগঞ্জের বানিয়াচংয়ের কাটখাল গ্রামে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় মেয়র সোফিয়েন কারুমি এক বার্তায় জানান, বিস্ফোরণে এক শিশু নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া দমকলকর্মী, পুলিশ ও জরুরি সেবার কর্মীদের প্রশংসা করেন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকার জন্য পৌরসভার কক্ষ, অতিরিক্ত শয্যা এবং স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ ও গ্যাস লিকের উৎস খুঁজে বের করতে ববিনি প্রসিকিউটরের অধীনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি পরিবারের ছোট্ট শিশু নাহিলের মৃত্যুতে দুই দেশেই স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

সূত্র: এএফপি 

ট্যাগ : ফ্রান্স প্যারিস গ্যাস বিস্ফোরণ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ