ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ, নিয়ম বদলেছে: ইরানের স্পিকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশটির প্রতিক্রিয়ার ধরন বদলে গেছে এবং এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যেকোনো আঘাতের জবাব আরও দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সংসদের অধিবেশন শুরুর আগে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান বর্তমানে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর মার্কিন নেতৃত্ব হতাশ হয়ে পড়েছে। তার দাবি, তারা প্রচারমূলক বক্তব্যের পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে।

ইরানের এই শীর্ষ আইনপ্রণেতা বলেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত যে আগের মতো শুধু পাল্টা প্রতিক্রিয়ার সময় শেষ হয়েছে। ইরানের সাম্প্রতিক অভিযান ছিল নতুন ধরনের প্রতিক্রিয়ার সূচনা।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র এখনো পরিস্থিতির পরিবর্তন বুঝতে না পারে, তাহলে তাদের উপলব্ধি করা উচিত যে সংঘাতের নিয়ম বদলে গেছে।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের ওপর কোনো হামলা হলে তার জবাব আরও দ্রুত, শক্তিশালী ও কঠোর হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পার্লামেন্ট স্পিকারের এই বক্তব্য এসেছে। এর আগে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা বেড়েছে।

সূত্র: বিবিসি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র মোহাম্মদ বাঘের গালিবাফ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ, নিয়ম বদলেছে: ইরানের স্পিকার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশটির প্রতিক্রিয়ার ধরন বদলে গেছে এবং এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যেকোনো আঘাতের জবাব আরও দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সংসদের অধিবেশন শুরুর আগে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান বর্তমানে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর মার্কিন নেতৃত্ব হতাশ হয়ে পড়েছে। তার দাবি, তারা প্রচারমূলক বক্তব্যের পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে।

ইরানের এই শীর্ষ আইনপ্রণেতা বলেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত যে আগের মতো শুধু পাল্টা প্রতিক্রিয়ার সময় শেষ হয়েছে। ইরানের সাম্প্রতিক অভিযান ছিল নতুন ধরনের প্রতিক্রিয়ার সূচনা।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র এখনো পরিস্থিতির পরিবর্তন বুঝতে না পারে, তাহলে তাদের উপলব্ধি করা উচিত যে সংঘাতের নিয়ম বদলে গেছে।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের ওপর কোনো হামলা হলে তার জবাব আরও দ্রুত, শক্তিশালী ও কঠোর হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পার্লামেন্ট স্পিকারের এই বক্তব্য এসেছে। এর আগে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা বেড়েছে।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ