ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৬৯ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার, পাশে সরকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার, ২২ জুলাই রাতে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকায় স্মাইল এশিয়ার অষ্টম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন উপলক্ষে এ গালা ডিনারের আয়োজন করা হয়।

সরকারি কর্মচারী হাসপাতাল, স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘নতুন হাসির অঙ্গীকারে’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই কর্মসূচির আওতায় ঠোঁট ও তালুকাটা ৬৯ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মগত এ সমস্যা নিয়ে বেড়ে ওঠা শিশুদের শারীরিক ও মানসিক কষ্ট অত্যন্ত বেদনাদায়ক। তবে অভিজ্ঞ চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানান, সরকারি কর্মচারী হাসপাতালের সহযোগিতায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের দল শিশুদের সফলভাবে অস্ত্রোপচার করেছে।

স্মাইল এশিয়া ও সাজেদা ফাউন্ডেশনকে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। পরবর্তী সময়ে এ উদ্যোগকে সরকার জাতীয় কর্মসূচিতে রূপ দেওয়ার পরিকল্পনা করবে বলেও জানান তিনি।

তার ভাষ্য, জাতীয় পর্যায়ে কর্মসূচি চালু করা গেলে আরও বেশি শিশু বিনামূল্যে চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসনসেবা পাবে।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় সাখাওয়াত হোসেন

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

৬৯ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার, পাশে সরকার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

দেশে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার, ২২ জুলাই রাতে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকায় স্মাইল এশিয়ার অষ্টম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন উপলক্ষে এ গালা ডিনারের আয়োজন করা হয়।

সরকারি কর্মচারী হাসপাতাল, স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘নতুন হাসির অঙ্গীকারে’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই কর্মসূচির আওতায় ঠোঁট ও তালুকাটা ৬৯ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মগত এ সমস্যা নিয়ে বেড়ে ওঠা শিশুদের শারীরিক ও মানসিক কষ্ট অত্যন্ত বেদনাদায়ক। তবে অভিজ্ঞ চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানান, সরকারি কর্মচারী হাসপাতালের সহযোগিতায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের দল শিশুদের সফলভাবে অস্ত্রোপচার করেছে।

স্মাইল এশিয়া ও সাজেদা ফাউন্ডেশনকে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। পরবর্তী সময়ে এ উদ্যোগকে সরকার জাতীয় কর্মসূচিতে রূপ দেওয়ার পরিকল্পনা করবে বলেও জানান তিনি।

তার ভাষ্য, জাতীয় পর্যায়ে কর্মসূচি চালু করা গেলে আরও বেশি শিশু বিনামূল্যে চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসনসেবা পাবে।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ