ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেপ্টেম্বরে শুরু হবে সারা দেশে হামর বিশেষ টিকা ক্যাম্প

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরের শেষের দিকে সারা দেশে বিশেষ হাম টিকা ক্যাম্পেইন শুরু হবে। এতে মূলত পূর্ববর্তী টিকা কর্মসূচিতে টিকা নাযাওয়া শিশুদের টিকাদান করা হবে, যাদের মধ্যে বর্তমানে হামের সংক্রমণ বেশি শনাক্ত হচ্ছে।তিনি এই ঘোষণাটি দিয়েছেন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময়। সেখানে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হাম নিয়ন্ত্রণে দেশের প্রত্যন্ত ও দূর্গম এলাকায় টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ করেছে এবং রাঙামাটি ও বান্দরবান জেলা ছাড়া দেশের সকল জেলায় ইতোমধ্যে হামের টিকা প্রদান করা হয়েছে। টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে তাদের টিকাদানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মন্ত্রী হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং চিকিৎসা সেবার মান উন্নয়ন বিষয়ে খোঁজ খবর নেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন যেখানে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও দায়িত্ব পালনের নিশ্চয়তা দেন তিনি।এছাড়া, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সুরক্ষা আইন প্রণয়ন প্রক্রিয়া চলছে। তিন মাসের মধ্যে চিকিৎসক ও নার্সদের বড় পরিসরে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী, যা স্বাস্থ্য খাতে অভাব কমাতে সহায়ক হবে।

সেপ্টেম্বরে শুরু হবে সারা দেশে হামর বিশেষ টিকা ক্যাম্প