ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

ছবি : সংগৃহিত
ফলো করুন

কুয়েতে থাকা মার্কিন সামরিক বাহিনীর একাধিক অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জামের একটি বড় গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একই অভিযানে বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং এমকিউ-৯ ড্রোন রাখার একটি হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

আইআরজিসি আরও দাবি করেছে, ক্যাম্প আল-আদিরিতে অবস্থিত দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার হামলায় ধ্বংস হয়েছে।

এ ছাড়া কুয়েতের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইআরজিসির দাবিগুলোর স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : ইরান আইআরজিসি কুয়েত মধ্যপ্রাচ্য সংঘাত

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কুয়েতে থাকা মার্কিন সামরিক বাহিনীর একাধিক অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জামের একটি বড় গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একই অভিযানে বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং এমকিউ-৯ ড্রোন রাখার একটি হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

আইআরজিসি আরও দাবি করেছে, ক্যাম্প আল-আদিরিতে অবস্থিত দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার হামলায় ধ্বংস হয়েছে।

এ ছাড়া কুয়েতের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইআরজিসির দাবিগুলোর স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ