ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বকে অস্থিতিশীল করছে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, খাদ্যসংকট ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে উল্লেখ করে অঞ্চলটির সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের লড়াই আর কেবল অঞ্চলটির মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজার, সমুদ্র বাণিজ্য, খাদ্য সরবরাহ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে পড়ছে।গুতেরেস বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল, গ্যাস ও সার পরিবহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়েছে এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় নতুন সংকট তৈরি হয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাব অব্যাহত থাকলে নতুন করে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে পড়তে পারেন। এতে বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৩৬ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে।[BANGVIEWS-POST:2891]সংস্থাটির মতে, জ্বালানি, পরিবহন ও সারের মূল্যবৃদ্ধি দরিদ্র এবং আমদানিনির্ভর দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে আরও বহু মানুষ দারিদ্র্যের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।এদিকে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র ঘোষিত সমঝোতাকে সাম্প্রতিক সময়ের একমাত্র ইতিবাচক খবর হিসেবে বর্ণনা করেছেন গুতেরেস। তিনি সব পক্ষকে ঘোষিত রূপরেখা পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান।জাতিসংঘ মহাসচিব বলেন, এখন আর শর্ত নিয়ে নতুন করে প্রশ্ন তোলা, সংশয় তৈরি করা কিংবা চুক্তি বাস্তবায়নে বাধা দেওয়ার সময় নয়। উভয় পক্ষকে সম্মত শর্ত মেনে যুদ্ধবিরতি কার্যকর রাখতে হবে।তিনি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব পক্ষের যুদ্ধবিরতি মেনে চলা এবং বেসামরিক মানুষের কাছে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।গুতেরেস সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়লে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য সরবরাহব্যবস্থায় দীর্ঘমেয়াদি বিপর্যয় তৈরি হতে পারে। এ কারণে সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।সূত্র : রয়টার্স

মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বকে অস্থিতিশীল করছে: জাতিসংঘ