ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ১৯

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে একটি নির্মাণ সাইটে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ডাকাতির ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া নির্মাণসামগ্রীর বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই রাতে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি কনস্ট্রাকশন সাইটে ডাকাতির ঘটনা ঘটে।

তিনি জানান, কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি রাতে সাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে ট্রাকে করে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় সাড়ে পাঁচ টন লোহাজাতীয় সামগ্রী, ওয়েল্ডিং মেশিন, মোটর, হাইড্রোলিক যন্ত্রপাতি, ব্যাটারি, ফ্যান, এসিসহ বিভিন্ন নির্মাণ উপকরণ। এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র স্থানীয় কয়েকজনের সহযোগিতায় এই ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার রাতে ঢাকার তেজগাঁও এলাকা থেকে একটি দল গজারিয়ায় আসে এবং স্থানীয় সহযোগীদের নিয়ে নির্মাণ সাইটে হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৩ থেকে ২৪ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : মুন্সীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অপরাধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ১৯

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে একটি নির্মাণ সাইটে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ডাকাতির ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া নির্মাণসামগ্রীর বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই রাতে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি কনস্ট্রাকশন সাইটে ডাকাতির ঘটনা ঘটে।

তিনি জানান, কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি রাতে সাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে ট্রাকে করে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় সাড়ে পাঁচ টন লোহাজাতীয় সামগ্রী, ওয়েল্ডিং মেশিন, মোটর, হাইড্রোলিক যন্ত্রপাতি, ব্যাটারি, ফ্যান, এসিসহ বিভিন্ন নির্মাণ উপকরণ। এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র স্থানীয় কয়েকজনের সহযোগিতায় এই ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার রাতে ঢাকার তেজগাঁও এলাকা থেকে একটি দল গজারিয়ায় আসে এবং স্থানীয় সহযোগীদের নিয়ে নির্মাণ সাইটে হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৩ থেকে ২৪ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ