ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে টোল না নেওয়ার সিদ্ধান্ত ইরানের

ছবি : সংগৃহীত
ফলো করুন

আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহেরের প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে বিনা খরচে চলাচলের সুযোগ দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলের জন্য জমা দেওয়া আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া নৌপথে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে নৌপরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথে যেকোনো নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ শিগগিরই জাহাজ চলাচল সংক্রান্ত কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য প্রকাশ করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের আওতায় মাইন অপসারণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে টোল না নেওয়ার সিদ্ধান্ত ইরানের

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহেরের প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে বিনা খরচে চলাচলের সুযোগ দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলের জন্য জমা দেওয়া আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া নৌপথে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে নৌপরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথে যেকোনো নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ শিগগিরই জাহাজ চলাচল সংক্রান্ত কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য প্রকাশ করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের আওতায় মাইন অপসারণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ