ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েল ম্যাচের পুরো আয় গাজায় দিল নরওয়ে

সংগৃহীত ছবি
ফলো করুন

ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্ত গড়েছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।

আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বা এমএসএফের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়েছে। ওসলোতে অনুষ্ঠিত ম্যাচটিতে ইসরায়েলকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেন, বিশ্বজুড়ে চলমান মানবিক সংকটের মধ্যে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার দেওয়ার ঘোষণা দিয়েছে। যার পরিমাণ প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার।

অ্যাসোসিয়েটেড প্রেসকে ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া প্রয়োজন ছিল, যারা গাজায় প্রতিদিন মানুষের জীবন রক্ষায় কাজ করছে এবং সরাসরি সংঘাতকবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে।

তিনি বলেন, গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে নরওয়ে ফুটবল ফেডারেশন নির্লিপ্ত থাকতে পারে না।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। বিভিন্ন সংঘাত ও দুর্যোগকবলিত অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত অ্যামাজন ফান্ডের অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২–১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে শেষ ষোলোতে ব্রাজিলকে ২–০ গোলে হারিয়ে বড় চমক দেখায় আর্লিং হলান্ডের দল।

এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেয় ‘ভাইকিংস’রা।

ইসরায়েলের বিপক্ষে বড় জয় এবং ম্যাচের পুরো আয় যুদ্ধবিধ্বস্ত মানুষের চিকিৎসায় দান করে মাঠ ও মাঠের বাইরে সমানভাবে প্রশংসা কুড়িয়েছে নরওয়ে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিলিস্তিনি নরওয়ে ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইসরায়েল ম্যাচের পুরো আয় গাজায় দিল নরওয়ে

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্ত গড়েছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।

আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বা এমএসএফের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়েছে। ওসলোতে অনুষ্ঠিত ম্যাচটিতে ইসরায়েলকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেন, বিশ্বজুড়ে চলমান মানবিক সংকটের মধ্যে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার দেওয়ার ঘোষণা দিয়েছে। যার পরিমাণ প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার।

অ্যাসোসিয়েটেড প্রেসকে ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া প্রয়োজন ছিল, যারা গাজায় প্রতিদিন মানুষের জীবন রক্ষায় কাজ করছে এবং সরাসরি সংঘাতকবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে।

তিনি বলেন, গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে নরওয়ে ফুটবল ফেডারেশন নির্লিপ্ত থাকতে পারে না।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। বিভিন্ন সংঘাত ও দুর্যোগকবলিত অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত অ্যামাজন ফান্ডের অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২–১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে শেষ ষোলোতে ব্রাজিলকে ২–০ গোলে হারিয়ে বড় চমক দেখায় আর্লিং হলান্ডের দল।

এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেয় ‘ভাইকিংস’রা।

ইসরায়েলের বিপক্ষে বড় জয় এবং ম্যাচের পুরো আয় যুদ্ধবিধ্বস্ত মানুষের চিকিৎসায় দান করে মাঠ ও মাঠের বাইরে সমানভাবে প্রশংসা কুড়িয়েছে নরওয়ে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ