ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মার্শের ১১৯ রানের ঝড় ব্যর্থ, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত
ফলো করুন

অধিনায়ক মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতেও জয় পেল না অস্ট্রেলিয়া। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েও ৭ রানে হেরেছে স্বাগতিকরা। রোববার (২৯ নভেম্বর) এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ ছয় বলে প্রয়োজন ছিল ১২ রান। ক্রিজে তখন ১১৯ রান করা মিচেল মার্শ। কিন্তু ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বের বোলিংয়ে বদলে যায় ম্যাচের ভাগ্য। শেষ ওভারে মার্শ ও অলিভার ডেভিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা শেষ করে দেন তিনি।

এর আগে ইংল্যান্ডের ১৮১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। দ্বিতীয় ওভারে জেক ফ্রেজার-ম্যাকগার্ক কোনো রান না করেই ফিরে গেলেও মার্শের ব্যাটে দ্রুত এগোতে থাকে স্বাগতিকদের ইনিংস।

মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন মার্শ। এরপরও থামেননি তিনি। ইংলিশ বোলারদের ওপর আক্রমণ অব্যাহত রেখে ১৮তম ওভারে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৭ বলে ১১৯ রানের অসাধারণ ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

তবে মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ের বিপরীতে সতীর্থদের ব্যাট থেকে বড় কোনো ইনিংস আসেনি। স্যাম হারপার ১৮ রান করেন। নিখিল চৌধুরী ও টিম ডেভিডের ব্যাট থেকে আসে ১২ রান করে। ফলে এক প্রান্তে মার্শের লড়াই চললেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

১৯তম ওভারে জেমি ওভারটনকে দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেন মার্শ। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ওভারে জয়ের সমীকরণ নেমে আসে ১২ রানে।

কিন্তু শেষ ওভারে আর পেরে ওঠেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। ক্রোকম্বের শর্ট বলে উইকেটরক্ষক জর্ডান কক্সের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১১৯ রানে মার্শের বিদায়ের পরের বলেই অলিভার ডেভিসকে এলবিডব্লিউ করেন ইংলিশ পেসার।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রোকম্ব। এ ছাড়া আদিল রশিদ, লিয়াম ডসন, স্যাম কারান ও জেমি ওভারটন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও শুরুতে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই চার ব্যাটারকে হারায় সফরকারীরা। ফিল সল্ট ও অ্যানুরিন ডোনাল্ড ৭ রান করে আউট হন। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৯ রান এবং টম ব্যান্টনের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জর্ডান কক্স ও জেমস কোলস। কক্সের ২৩ এবং কোলসের ৩৩ রানের ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।

এরপর শেষ দিকে দলের সংগ্রহ বাড়ানোর দায়িত্ব নেন অলরাউন্ডার স্যাম কারান। চাপের মধ্যেও আক্রমণাত্মক ও দায়িত্বশীল ব্যাটিং করে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে লিয়াম ডসন ২৩ এবং জেমি ওভারটন ২০ রান যোগ করে ইংল্যান্ডকে লড়াই করার মতো অবস্থানে পৌঁছে দেন।

ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন ও রাইলি মেরেডিথ দুটি করে উইকেট নেন।

মার্শের একক লড়াইয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শেষ মুহূর্ত পর্যন্ত অস্ট্রেলিয়ার নাগালে থাকলেও ক্রোকম্বের শেষ ওভারের বোলিং জয় এনে দেয় ইংল্যান্ডকে। সেই সঙ্গে সফরকারীরা নিশ্চিত করে সিরিজ শিরোপা।

সূত্র : দ্য গার্ডিয়ান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মার্শের ১১৯ রানের ঝড় ব্যর্থ, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

অধিনায়ক মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতেও জয় পেল না অস্ট্রেলিয়া। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েও ৭ রানে হেরেছে স্বাগতিকরা। রোববার (২৯ নভেম্বর) এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ ছয় বলে প্রয়োজন ছিল ১২ রান। ক্রিজে তখন ১১৯ রান করা মিচেল মার্শ। কিন্তু ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বের বোলিংয়ে বদলে যায় ম্যাচের ভাগ্য। শেষ ওভারে মার্শ ও অলিভার ডেভিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা শেষ করে দেন তিনি।

এর আগে ইংল্যান্ডের ১৮১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। দ্বিতীয় ওভারে জেক ফ্রেজার-ম্যাকগার্ক কোনো রান না করেই ফিরে গেলেও মার্শের ব্যাটে দ্রুত এগোতে থাকে স্বাগতিকদের ইনিংস।

মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন মার্শ। এরপরও থামেননি তিনি। ইংলিশ বোলারদের ওপর আক্রমণ অব্যাহত রেখে ১৮তম ওভারে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৭ বলে ১১৯ রানের অসাধারণ ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

তবে মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ের বিপরীতে সতীর্থদের ব্যাট থেকে বড় কোনো ইনিংস আসেনি। স্যাম হারপার ১৮ রান করেন। নিখিল চৌধুরী ও টিম ডেভিডের ব্যাট থেকে আসে ১২ রান করে। ফলে এক প্রান্তে মার্শের লড়াই চললেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

১৯তম ওভারে জেমি ওভারটনকে দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেন মার্শ। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ওভারে জয়ের সমীকরণ নেমে আসে ১২ রানে।

কিন্তু শেষ ওভারে আর পেরে ওঠেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। ক্রোকম্বের শর্ট বলে উইকেটরক্ষক জর্ডান কক্সের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১১৯ রানে মার্শের বিদায়ের পরের বলেই অলিভার ডেভিসকে এলবিডব্লিউ করেন ইংলিশ পেসার।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রোকম্ব। এ ছাড়া আদিল রশিদ, লিয়াম ডসন, স্যাম কারান ও জেমি ওভারটন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও শুরুতে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই চার ব্যাটারকে হারায় সফরকারীরা। ফিল সল্ট ও অ্যানুরিন ডোনাল্ড ৭ রান করে আউট হন। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৯ রান এবং টম ব্যান্টনের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জর্ডান কক্স ও জেমস কোলস। কক্সের ২৩ এবং কোলসের ৩৩ রানের ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।

এরপর শেষ দিকে দলের সংগ্রহ বাড়ানোর দায়িত্ব নেন অলরাউন্ডার স্যাম কারান। চাপের মধ্যেও আক্রমণাত্মক ও দায়িত্বশীল ব্যাটিং করে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে লিয়াম ডসন ২৩ এবং জেমি ওভারটন ২০ রান যোগ করে ইংল্যান্ডকে লড়াই করার মতো অবস্থানে পৌঁছে দেন।

ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন ও রাইলি মেরেডিথ দুটি করে উইকেট নেন।

মার্শের একক লড়াইয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শেষ মুহূর্ত পর্যন্ত অস্ট্রেলিয়ার নাগালে থাকলেও ক্রোকম্বের শেষ ওভারের বোলিং জয় এনে দেয় ইংল্যান্ডকে। সেই সঙ্গে সফরকারীরা নিশ্চিত করে সিরিজ শিরোপা।

সূত্র : দ্য গার্ডিয়ান

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ