ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মিরপুর টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মুশফিকের

মিরপুর টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মুশফিকের
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টেস্ট ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোয় টেস্ট থেকে অবসরের মধ্য দিয়েই শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তামিম জানান, ২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি হবে মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ঘরের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ পথচলার পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার পরিকল্পনা করেছেন তিনি। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে এই ম্যাচের মধ্য দিয়ে।

বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিক। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর একমাত্র সক্রিয় সংস্করণ ছিল টেস্ট। এবার সেই সংস্করণ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবি সভাপতির ঘোষণার মধ্য দিয়ে মুশফিকের বিদায়ী ম্যাচের পরিকল্পনা স্পষ্ট হলো। নির্ধারিত সূচি অনুযায়ী সবকিছু এগোলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই শেষবারের মতো বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তাঁকে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট মুশফিকুর রহিম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


মিরপুর টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মুশফিকের

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টেস্ট ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোয় টেস্ট থেকে অবসরের মধ্য দিয়েই শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তামিম জানান, ২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি হবে মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ঘরের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ পথচলার পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার পরিকল্পনা করেছেন তিনি। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে এই ম্যাচের মধ্য দিয়ে।

বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিক। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর একমাত্র সক্রিয় সংস্করণ ছিল টেস্ট। এবার সেই সংস্করণ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবি সভাপতির ঘোষণার মধ্য দিয়ে মুশফিকের বিদায়ী ম্যাচের পরিকল্পনা স্পষ্ট হলো। নির্ধারিত সূচি অনুযায়ী সবকিছু এগোলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই শেষবারের মতো বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তাঁকে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ